মালদা

মৌলপুর গ্রামীণ হাসপাতালের পরিষেবার অবস্থা বেহাল, ক্ষোভ প্রকাশ গ্রামবাসীদের

পুরাতন মালদার মৌলপুর গ্রামীণ হাসপাতালের পরিষেবার অবস্থা বেহাল। এমনটাই অভিযোগ করলেন হাসপাতালে চিকিৎসার জন্য আসা গ্রামবাসীরা। স্থানীয় ও গ্রামবাসীদের অভিযোগ হাসপাতালের পরিষেবা একেবারে বেহাল। হাসপাতাল থাকলেও নেয় চিকিৎসার জন্য ডাক্তার। এক মহিলা জানান, তিনি আজ সকাল ৬ টার সময় হাসপাতালে আসেন মেডিক্যাল সার্টিফিকেটের জন্য। কিন্তু বেলা গড়িয়ে এলেও তার কোন কাজ হয়নি। একজনের কাছে গেলে বলেন যে চিকিৎসা করেছেন তার কাছে যান। অপর জন বলেন আমার কাছে নয় অন্য ডাক্তারের কাছে যান। স্থানীয়দের অভিযোগ হাসপাতালে কোন চিকিৎসক নাই। শুধু নাম মাত্র হাসপাতালটাই আছে। এরকম হাসপাতাল থাকা না থাকা সমান। তারা ক্ষোভ প্রকাশ করে বলে হাসপাতাল খুলে রাখার থেকে হাসপাতালে তালা ঝুলিয়ে দেওয়া উচিত।